সাচিং প্রু জেরী
বান্দরবানে ক্রীড়াঙ্গনের উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস মন্ত্রীর
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং স্থানীয় ক্রীড়াবিদদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। এ সময় তিনি স্টেডিয়াম সংস্কার ও নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
মন্ত্রী সাচিং প্রু জেরীর সঙ্গে চট্টগ্রাম ডিসির সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
কক্সবাজারে অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: পার্বত্যমন্ত্রী
রাষ্ট্রের কল্যাণ ও পাহাড়ের মানুষের স্বার্থে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি বলেছেন, শুধু ঢাকায় বসে নির্দেশনা দেওয়ার বদলে মাঠে গিয়ে পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চান।
সরকারি কার্যক্রম সমন্বয়ে কক্সবাজারের দায়িত্ব পেয়েছেন রাজপুত্র সাচিং
জেলাভিত্তিক তদারকি, উন্নয়ন কার্যক্রমের সমন্বয় ও সুশাসন নিশ্চিত করতে সরকারের দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে কক্সবাজার জেলার দায়িত্ব পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নাইক্ষ্যংছড়িতে দিনব্যাপী উন্নয়ন ও সামাজিক কর্মসূচিতে এমপি সাচিং
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়, প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়নবিষয়ক সভায় অংশ নেন তিনি।
লামায় ধানের শীষের পক্ষে সাচিং প্রু জেরীর নেতৃত্বে গণমিছিল
বান্দরবানের লামা উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরীর নেতৃত্বে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বিশাল পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।